প্রকাশিত : মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫ , রাত ০৮:১৯।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৪ মার্চ ২০২৬ , দুপুর ০১:৩৩

ভোলায় দ্বীপ উন্নয়ন সোসাইটির শিক্ষক ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


ভোলা প্রতিনিধি।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো, ঢাকার অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে শিক্ষক ও সুপার ভাইজারদের ৫ম শ্রেণী বিষয় ভিত্তিক ৫দিন ব্যাপি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলার যুগীরঘোলের আবদুর রব স্কুল এন্ড কলেজের হল রুমে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেণ, ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মোঃ মাইনুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ, দ্বীপ উন্নয়ন সোসাইটির হিসাব রক্ষক মোঃ আবদুল হাই, ট্রেনার মোঃ জামাল উদ্দিন, সুপার ভাইজার মোঃ শরীফ, সুপার ভাইজার মোঃ নিরব ও সুপার ভাইজার মায়া রানী পাল।