প্রকাশিত : মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ , রাত ১০:৩১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ৭ মার্চ ২০২৬ , রাত ০৩:৪২

ভোলায় ব্যবসায়ীকে নির্মম ভাবে কুপিয়ে ১০লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ


ভোলা প্রতিনিধি।ভোলা সদর উপজেলার দঃ দীঘলদী ১নং ওয়ার্ডে সিরাজ গাজী (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে ভোলার উপ-শহর বাংলা বাজারের সোনালী ব্যাংকের নিচে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত সিরাজকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করে।আহত সূত্রে জানা যায়, আহত সিরাজ গাজী রবিবার দিন বেলা সাড়ে ১১ টার দিকে একটি জমি ক্রয়ের জন্য ১০ লক্ষ্য টাকা বায়ানার করার জন্য ভোলার সদর সোনালী ব্যাংকের নিচে জমির মালিক আলমগীর টুনির জন্য অপেক্ষা করে।এ সময় আচমকা কাঞ্চন গাজীর ছেলে আলম, আজিজ, ছোটন বয়াতি, সালাউদ্দিন সহ অজ্ঞতা আট দশ – জন ধারালো বগিদা ও চাপাটি নিয়ে  সিরাজ গাজীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সিরাজ গাজীর সাথে থাকা নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়।আহত সিরাজ গাজী ভোলা সদর দক্ষিণ দিগলদী এলাকার মৃত হোসেন গাজীর ছেলে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।