প্রকাশিত : শনিবার , ১১ জানুয়ারী ২০২৫ , রাত ১১:৩৩।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৩

ভোলায় দলিত জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ


ভোলা প্রতিনিধি।ভোলার জেলা প্রশাসকে পক্ষ থেকে  দলিত  জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিডিইআরএম জেলা কার্যালয়ের সামনে এ বিতারণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি, পৌর প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক  মোঃ মিজানুর রহমান।  আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্র মোহন, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে।এসময় আরো উপস্থিত ছিলেন  সদর  উপজেলা সভাপতি রনজিত চন্দ্র বেপারী, সাধারণ সম্পাদক দিলিপ মাল  সহ সকল ইউনিয়ন বিডিইআরএম  সভাপতি ও সাধারণ সম্পাদক।এসময়  ডিডিএলজি মহোদয়  ২৫০টি দলিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। দলিত ও পরিচ্ছন্নতাকর্মীদের সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।